লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিষয়টি স্ক্রল নিউজে দেখেছেন যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এই খবরের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। আবেদনের আইনগত ভিত্তি আছে কিনা, সত্যিই আবেদন করা হয়েছে কিনা এবং আবেদন করার অধিকার তার রয়েছে কিনা, এসব বিষয়সহ সংশ্লিষ্ট আইনকানুন যাচাই করা হচ্ছে। এরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় জানান, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেন, সেই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাঁকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠানো হয়েছে। আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে মাঝেমধ্যে বিভিন্ন বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইন অনুযায়ী এসব হামলা প্রতিহত করছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার

প্রকাশিত হয়েছে: ১২:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬