লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ একজন

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ১২ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি ফকিরা মসজিদ’, যার মালিক কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছার।

ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে রাত ১০টা পর্যন্ত চার জেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন জানান, উদ্ধার হওয়া চার জেলের মরদেহ ডুবে যাওয়া ট্রলারটির ভেতর থেকেই পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। তাদের মধ্যে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা নাছির উদ্দীন নামের এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

পরিদর্শক ফারুক হোসেন আরও জানান, সোমবার রাত ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। এরপর ট্রলারে তল্লাশি চালিয়ে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ট্রলারটি ডুবে যায়।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

কুতুবদিয়ায় ট্রলারডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ একজন

প্রকাশিত হয়েছে: ১২:১৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬