লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকের পর নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম নতুন এই ভাড়া কাঠামো নিশ্চিত করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।

ভাড়া পুনর্নির্ধারণের প্রেক্ষাপট ব্যাখ্যা করে মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ব্যবস্থাপনার ব্যয়সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে সাধারণ যাত্রীদের আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে সরকার ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বৃদ্ধি কোনোভাবেই আমাদের কাম্য নয়, কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তিনি আরও বলেন, জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং কাউকে এই সুযোগে স্বেচ্ছাচারিতা বা নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

এর আগে নৌযান মালিকরা কিলোমিটার প্রতি ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তাদের পক্ষ থেকে দেওয়া চিঠিতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য বিদ্যমান ২ টাকা ৯৫ পয়সার স্থলে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ২ টাকা ৫২ পয়সার স্থলে ৪ টাকা ২ পয়সা করার দাবি জানানো হয়েছিল। অন্যথায় জ্বালানি তেলের বর্ধিত দাম বাতিলের আহ্বান জানানো হয়েছিল।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এর আগেই বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের বৈঠকে দূরপাল্লা ও রাজধানীর অভ্যন্তরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। সরকারি হিসেবে বাসের ভাড়া ২০ পয়সা বাড়লেও জনস্বার্থের কথা বিবেচনা করে ৩ পয়সা কম নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণ

প্রকাশিত হয়েছে: ০৯:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬