লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতির বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে সরকার সবকিছু যাচাই-বাছাই করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সরকার সবকিছু যাচাই-বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবে, এই ভরসাটুকু প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ওপরে রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সঙ্গে কেউ অন্যায়ের শিকার হোক, সেটাও চাইব না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা-নিরীক্ষা করে কী করণীয় আছে, সেটা সরকার যথাসময়ে নেবে।’

রাষ্ট্রপতি নির্বাচন কবে হতে পারে, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ১২৩-এর (২) অনুচ্ছেদ অনুসারে পদত্যাগের দিন থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। এছাড়া সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রায় কোনো আইনি বাধা বা নিষেধাজ্ঞা আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবে। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে কার ওপর নিষেধাজ্ঞা আছে, তা এখনই প্রকাশ করা যাবে না।

জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চের মতো কিছু সংগঠনের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি তোলা হয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী মন্তব্য করেন, দাবি উঠতেই পারে, তবে সেই দাবির যৌক্তিকতা আইনগতভাবে খতিয়ে দেখা হবে। গত শুক্রবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

মিথ্যা মামলার অভিযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার সবকিছু যাচাই করছে। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের সংসদে ফৌজদারি কার্যবিধির ১৭৩-এর (এ) ধারা সংযোজন করে আমরা আইন পাস করেছি। এই সরকারের আমলে পুলিশ বাদী হয়ে কোনো মামলা করেছে কি না, এক্সট্রাজুডিশিয়াল কিলিং হচ্ছে কি না বা গুম হচ্ছে কি না—এসব তথ্য থাকলে আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবাগত ১ হাজার ১০০ আইনজীবীর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। টাইম ম্যাগাজিনের প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচার হয়েছে, যার ফলে দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট ট্রেনিং সেন্টার পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি

সাবেক রাষ্ট্রপতির বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৩:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬