লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন নিয়ে তোলপাড়

বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির বাবা এবং তার দীর্ঘদিনের পথপ্রদর্শক হোর্হে মেসি মারা গেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জনপ্রিয় ডিজিটাল মিডিয়া গোল ডট কম আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ইনফোবে’ ও ‘রোজারিও ৩’-এর বরাতে এই খবরটি জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হোর্হে মেসি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এবং আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

হোর্হে মেসির জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল ছেলের ফুটবল ক্যারিয়ারের উন্নয়ন। ছোটবেলা থেকেই তিনি মেসির ফুটবল প্রতিভাকে চিনতে পেরেছিলেন। ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে মেসিকে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়াতে নিয়ে যাওয়ার পেছনে তার অবদান ছিল সবচেয়ে বেশি। পরবর্তী সময়ে ফুটবল এজেন্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি মেসির ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপ পরিচালনা করেছেন।

চলতি বছরের জুন মাসে বিশ্বকাপের সময় হোর্হের শারীরিক অসুস্থতা নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয়। সেই সময় একটি ম্যাচ শেষে মেসিকে বেশ আবেগপ্রবণ দেখা গিয়েছিল। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, হোর্হে চিকিৎসাধীন আছেন। এরপর জুলাইয়ের শেষ দিকে মেজর লীগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচেও মেসির অনুপস্থিতি লক্ষ্য করা যায়, যা ধারণা করা হচ্ছে বাবার পাশে থাকার জন্যই তিনি মিস করেছেন।

জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড ঘোষণা ট্রাইব্যুনালের

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন নিয়ে তোলপাড়

প্রকাশিত হয়েছে: ০১:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬