লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে ধর্না কর্মসূচির সময় মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের রাজধানী দিল্লিতে বেআইনি জমায়েতের অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নিজ বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর সূত্রে জানা গেছে, এদিন সাউথ অ্যাভিনিউতে বাড়ির বাইরে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় তার সাথে দলীয় নেতা ও সংসদ সদস্য দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েনসহ তৃণমূল কংগ্রেসের অন্য সদস্যরাও ছিলেন।

অবস্থান চলাকালে দিল্লি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ধর্না প্রত্যাহার করে স্থান ত্যাগ করতে বলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সদস্যরা সরে না গিয়ে ধর্না চালিয়ে যান। পুলিশি নির্দেশ অমান্য করে অবস্থান ধরে রাখার পরই পুলিশ তাদের সবাইকে আটক করে।

জনপ্রিয় সংবাদ

যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

দিল্লিতে ধর্না কর্মসূচির সময় মমতা বন্দ্যোপাধ্যায় আটক

প্রকাশিত হয়েছে: ০৯:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬