লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাভাবিপ্রবি ক্যাম্পাসে যানবাহন ও বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাম্পাসের পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বহিরাগত অতিথিদের প্রবেশ সীমিত রাখা হয়েছে। এই সময়সীমার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অন্যদের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। একই সাথে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় গেট খোলা রাখা হলেও বাকি সব প্রবেশপথ বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার গাড়িগুলো চলাচলের সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, সংবাদকর্মীদের গাড়ি, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং পণ্যবাহী যান এবং সরকারি যানবাহন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশেষ নিরাপত্তা বিধি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

মাভাবিপ্রবি ক্যাম্পাসে যানবাহন ও বহিরাগত প্রবেশে নিয়ন্ত্রণ

প্রকাশিত হয়েছে: ১২:১৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬