লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি অকৃতকার্যদের বিশেষ পরীক্ষা ও কলেজে ভর্তির দাবি শিক্ষার্থীদের

চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য বিশেষ সম্পূরক পরীক্ষা আয়োজন এবং ফলাফলের পর তাঁদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার দাবি তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ‘এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তাঁরা। সেখান থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, শিক্ষাজীবনে এসএসসি পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, যার ফলাফলের ওপর উচ্চমাধ্যমিক পর্যায়ে ভর্তি এবং ভবিষ্যতের পড়ালেখার পুরো পরিকল্পনা নির্ভর করে। কিন্তু পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে অনেক শিক্ষার্থী এখন তীব্র হতাশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। একই সঙ্গে সন্তানদের শিক্ষাজীবনে পিছিয়ে পড়া নিয়ে মারাত্মক উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরাও।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কেবল একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়াই কোনো শিক্ষার্থীর মেধা, সম্ভাবনা কিংবা ভবিষ্যতের সমাপ্তি নির্দেশ করে না। শিক্ষাব্যবস্থার মূল দায়িত্বই হলো শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ দেওয়া, নিজেদের মেধা প্রমাণের ক্ষেত্র তৈরি করা এবং নতুন করে এগিয়ে যেতে সহায়তা করা। শিক্ষার্থীরা স্পষ্ট করেন যে তাঁরা কোনো নিয়মবহির্ভূত বা অন্যায্য সুবিধা চাইছেন না; বরং বর্তমান বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে একটি মানবিক, বাস্তবসম্মত ও শিক্ষাবান্ধব সমাধানের জন্য সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত পাঁচ দফা দাবির প্রথমটিতে চলতি বছর এসএসসি-২০২৬ পরীক্ষায় অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য অবিলম্বে বিশেষ সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিতে বলা হয়। দ্বিতীয় দাবিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতির স্বার্থে এই বিশেষ পরীক্ষার সিলেবাস, প্রশ্নপদ্ধতি, নম্বর বণ্টন, মূল্যায়ন প্রক্রিয়া এবং অংশ নেওয়ার যোগ্যতা সম্পর্কে দ্রুত সুস্পষ্ট নির্দেশিকা প্রকাশ করতে হবে। তৃতীয় দাবিতে বলা হয়, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সময় রেখে পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে হবে এবং দ্রুত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করতে হবে, যেন উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেন।

চতুর্থ দাবিতে উল্লেখ করা হয়েছে, বিশেষ সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। আর কোনো অনিবার্য কারণে যদি চলতি বছরে এই বিশেষ সম্পূরক পরীক্ষা আয়োজন সম্ভব না হয়, তবে বিকল্প ব্যবস্থা হিসেবে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে পঞ্চম দাবিতে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা কলেজে অধ্যয়নরত থাকা অবস্থাতেই পরবর্তী বছর সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা তাঁদের এই প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে এ বছর ৫৯ বিদেশিসহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

এসএসসি অকৃতকার্যদের বিশেষ পরীক্ষা ও কলেজে ভর্তির দাবি শিক্ষার্থীদের

প্রকাশিত হয়েছে: ০৯:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬