লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে ভারত থেকে কাঁটাতারের ওপারে কিছু ব্যক্তিকে বাংলাদেশের সীমানার দিকে আসতে দেখা যায়।

ঘটনাটি বুঝতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেয়। এরপর বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের ওপারে অবস্থান করছেন। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এই বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগেও এই সীমান্তে বিএসএফ বেশ কয়েকজনকে পুশইনের চেষ্টা চালিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

হাসিনার বক্তব্যে ভারত সরকারের সমর্থন নেই: রণধীর জয়সওয়াল

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

প্রকাশিত হয়েছে: ০৮:৩৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬