লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক নেতা এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। এই প্রয়াত ব্যক্তিত্বের স্মরণে 'বেলায়েত হোসেন ফাউন্ডেশন'-এর উদ্যোগে আঞ্জুমানের মুসলিম গোরস্থানে কবর জিয়ারত ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, প্রবীণদের সাথে সহমর্মিতার মধ্যাহ্নভোজ ও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর রায় রোডস্থ বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসু সড়কের 'খেয়ালী গ্রুপ থিয়েটার' মিলনায়তনে এক আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিক্ষা, সাহিত্য, সমাজসেবা এবং মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্মরণসভায় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র 'যে জীবন মানুষের' প্রদর্শিত হয়।

স্মরণসভায় উপস্থিত থেকে মরহুমের স্মৃতি ও কাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন টিআইবি প্রতিনিধি অধ্যক্ষ জাহিদ, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম ও প্রফেসর ড. ননী গোপাল দাস, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক এবং ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিন।

আলোচনায় আরও অংশ নেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, ড. মো. মুহসিন উদ্দীন, প্রফেসর মাহাবুবুর রহমান, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, বীর মুক্তিযোদ্ধা কাজল ঘোষ, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ মো. ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এম. এ. বায়েজিদ, প্রফেসর মো. আব্দুল মোতালেব হাওলাদার, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যাপিকা বেগম ফয়জুন নাহার শেলী, অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন এবং প্রফেসর বিমল চক্রবর্তী।

বক্তারা বলেন, অধ্যক্ষ বেলায়েত হোসেন কেবল একজন সফল শিক্ষক নেতাই ছিলেন না, তিনি ছিলেন প্রতিষ্ঠান গড়ার কারিগর ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হিজলা কলেজ, ঝালকাঠি মহিলা কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর প্রগতিশীল চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য যে, অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের বড় ছেলে ড. মো. বাহাউদ্দিন গোলাপ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এবং ছোট ছেলে রেহান উদ্দিন রোমান পেট্রোবাংলার কর্মকর্তা। দীর্ঘ কর্মময় জীবন অতিবাহিত করে ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আয়োজকদের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফোনালাপ ফাঁস: ওসি রাকিবুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আইনি নোটিশ

বরিশালে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬