লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীর মুন্নু গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অহিদুল ইসলাম নামে আরও একজন আরোহী আহত হয়েছেন। নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আন্দাল বাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে। পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তুহিন রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন তুহিন ও অহিদুল। তাদের মোটরসাইকেলটি মুন্নু গেট এলাকায় পৌঁছালে ঢাকাগামী অনাবিল পরিবহনের একটি দ্রুতগতির বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশ

টঙ্গীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী প্রকৌশলীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬