লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে পৃথক পরিদর্শন কক্ষ

দেশের সব উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি পৃথক ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত ২৯ জুলাই দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, প্রশাসনিক ভবনের সুবিধাজনক স্থানে ওয়াশরুম-সংবলিত এই পরিদর্শন কক্ষটি তৈরি করতে হবে। একই সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদ্যমান কক্ষগুলো আগের মতোই সংরক্ষিত রাখতে হবে। এই পদক্ষেপ নেওয়ার পর তা স্থানীয় সরকার বিভাগকে অবহিত করতে হবে।

এর আগে ২১ এপ্রিল ও ৬ মে জারি করা নির্দেশনার ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের সময় ব্যবহারের সুবিধার্থেই এই কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, নির্ধারিত কক্ষ না থাকায় এতদিন পরিদর্শনে আসা অতিথিরা উপজেলা চেয়ারম্যান বা ইউএনওর কক্ষ ব্যবহার করতেন, যা নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটাত। এই সমস্যা সমাধানের অংশ হিসেবেই পৃথক কক্ষের ব্যবস্থা করা হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নকশায়ও এই পরিদর্শন কক্ষ অন্তর্ভুক্ত করতে হবে। কক্ষ নির্মাণ বা সংস্কারের ব্যয় উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব খাত অথবা সংশ্লিষ্ট প্রকল্পের অর্থ থেকে বহন করা যাবে। জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এর আগে সংসদ সদস্যদের জন্য পৃথক বসার কক্ষের ব্যবস্থার কথা জানিয়েছিলেন, যা সর্বশেষ এই নির্দেশনার মাধ্যমে বাস্তবায়িত হলো।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করল বিএনপি

উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে পৃথক পরিদর্শন কক্ষ

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬