লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩০ আগস্ট মহাকাশে পাড়ি জমাবে নাসার রোমান স্পেস টেলিস্কোপ

মহাবিশ্বের অজানা রহস্য অনুসন্ধান এবং দূরবর্তী গ্রহগুলোর সন্ধানে নতুন প্রজন্মের এক অত্যাধুনিক মহাকাশ পর্যবেক্ষণযন্ত্র পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ‘ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ’ নামের এই টেলিস্কোপটি আগামী ৩০ আগস্ট মহাকাশে যাত্রা শুরু করবে।

বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স ডেইলি ডটকমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৬ মিনিটের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে টেলিস্কোপটি উৎক্ষেপণ করা হবে। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি শক্তিশালী ‘ফ্যালকন হেভি’ রকেট এই বিশেষ মিশনটি পরিচালনা করবে।

উৎক্ষেপণ মিশনকে সামনে রেখে গত ২১ আগস্ট নাসা, রোমান টেলিস্কোপ প্রকল্প দল এবং স্পেসএক্সের সমন্বয়ে ‘ফ্লাইট রেডিনেস রিভিউ’ বা চূড়ান্ত পর্যালোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। মিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রকেট, মহাকাশযান এবং উৎক্ষেপণকেন্দ্রের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্তমানে টেলিস্কোপটিকে ফ্যালকন হেভি রকেটের সুরক্ষামূলক আবরণে নিরাপদে রাখা হয়েছে।

বিজ্ঞানী মহলে ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপকে একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। এটি একই সঙ্গে আকাশের বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে সক্ষম। নাসা আশা করছে, মহাবিশ্বের প্রসারণের কারণ, এর বিবর্তনের ইতিহাস এবং সৌরজগতের বাইরের গ্রহ বা এক্সোপ্ল্যানেট গবেষণায় এই মিশন এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

জনপ্রিয় সংবাদ

ভারত সফর ও উড়োজাহাজ কেনা নিয়ে যা বললেন হুমায়ুন কবির

আগামী ৩০ আগস্ট মহাকাশে পাড়ি জমাবে নাসার রোমান স্পেস টেলিস্কোপ

প্রকাশিত হয়েছে: ০৮:৩২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬