লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে নাসিকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ফুটপাতে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপিত হয়েছে এবং এর পরপরই ফুটপাতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ লেকের উত্তর পার্শ্বে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন, কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, রোপণ করা গাছগুলো যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে খেয়াল রাখাও স্থানীয় এলাকার মানুষের দায়িত্ব।

এ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান আরও জানান, আজ যেসব গাছ রোপণ করা হচ্ছে, সেগুলো ভবিষ্যতে বড় হয়ে ফল দিলে স্থানীয় বাসিন্দারাই এর সুফল ভোগ করতে পারবেন। এই লক্ষ্যকে সামনে রেখেই বিভিন্ন স্থানে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করেন এবং উপস্থিত সকলকে রোপণ করা চারাগাছগুলোর যথাযথ যত্ন নেওয়ার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কার্যক্রম শেষ হওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। এই পুরো কার্যক্রমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সাত দিনেও মিরপুরের রূপনগর থেকে নিখোঁজ শিশু তানভীরের সন্ধান মেলেনি

সিদ্ধিরগঞ্জে নাসিকের বৃক্ষরোপণ কর্মসূচি ও ফুটপাতে উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে: ১২:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬