লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা, ক্ষোভ নাহিদ ইসলামের

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় হামলার ঘটনাটি ঘটে। এর আগে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় গাড়িবহরটি পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে এনসিপি। জানা গেছে, আজ দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গণ-অভ্যুত্থানে নিহত সাত শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা। সভা শেষে এনসিপির গাড়িবহর পৌরসভা গেইট এলাকা অতিক্রমের সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা ‘এনসিপি, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কিছু সংখ্যক মানুষ গাড়িবহরের দিকে ইটপাটকেল ছুঁড়ে সারজিস আলমকে বহন করা একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফেলে। এর আগে দুপুরে সভায় যোগ দেওয়ার সময়ও একইভাবে স্লোগান দেন ছাত্রদল কর্মীরা।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বাধা দিলে এনসিপির গাড়িবহর দ্রুত সিলেট শহরের দিকে চলে যায়। গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী জানান, নিরাপত্তার কোনো কমতি ছিল না। কিন্তু গাড়িবহর সভাস্থল ত্যাগের একপর্যায়ে কয়েকজন ইটপাটকেল ছুঁড়ে। এতে একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।

গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মরণে: অগ্নিঝরা জুলাই, রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান হোক তা চায় না সরকার। তাই বারবার বিরোধীদলের ওপর হামলার ঘটনা ঘটছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার সংস্কার চায় না। খালেদা জিয়ার গাড়িবহরে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছিল, ঠিক সেভাবেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এনসিপির ওপর হামলা করছে।’

এ সময় দলের যুগ্ম সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারী বলেন, এনসিপি কোনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আগামীতে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি মুখ না খোলার ঘোষণা দেন। এদিকে দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলম লেখেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপি তাদের ওপর আক্রমণ করেছে। এর ৩০ মিনিট আগে আরেক পোস্টে তিনি জানান, সিলেটের গোলাপগঞ্জে আবার তাদের গাড়িতে হামলা করেছে বিএনপি এবং তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (দিনার) গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের একজনও থেকে থাকলে তারা দেখাক। তারা নেতাকর্মীদের নিয়ে কোনো কথা বললেও বাধা না দেওয়ার নির্দেশনা দেওয়া ছিল। নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন; কিন্তু আহতদের কারও সঙ্গে দেখা করেননি, সেখান থেকেই ঝামেলা হয়েছে বলে শুনেছি।’ এদিকে এনসিপি সিলেটের কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় পদযাত্রা ও সভার উদ্দেশে রওনা হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার সিলেটের আরও তিন উপজেলায় পদযাত্রা নিয়ে সমাবেশ করবে দলটি।

এর আগে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় গাড়িবহরটি পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে এনসিপি।জানা গেছে, জানা গেছে, আজ দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গণ-অভ্যুত্থানে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা।

এর আগে, দুপুরে সভায় যোগ দেওয়ার সময়ও একইভাবে স্লোগান দেন ছাত্রদল কর্মীরা।পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা পরিচালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে বিশেষ উদ্যোগ: ত্রাণ মন্ত্রী

সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা, ক্ষোভ নাহিদ ইসলামের

প্রকাশিত হয়েছে: ১১:৩১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬