লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সতীর্থদের অপমান ও অনুশীলনে অনুপস্থিতি নিয়ে নতুন বিতর্কে নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। পোকার টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার অনুশীলনে অনুপস্থিত থাকা এবং সতীর্থদের সঙ্গে আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত জানিয়েছে, শনিবার শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর রোববার সান্তোসের পেলে ট্রেনিং সেন্টারে গেলেও নির্ধারিত রিকভারি সেশনে অংশ নেননি নেইমার। অভিযোগ রয়েছে যে, তিনি ক্লাবের অনুমতি ছাড়াই ট্রেনিং না করে কিছু সময় সেখানে অবস্থান করেন, ছবি তোলেন, কফি পান করেন এবং পরে সেন্টার ত্যাগ করেন।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ম্যাচের পর ড্রেসিংরুমে তরুণ মিডফিল্ডার গ্যাব্রিয়েল বোনতেম্পো ও ডিফেন্ডার জোয়াও আনানিয়াসের সঙ্গে কঠোর ও অপমানজনক ভাষায় কথা বলেছেন নেইমার। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিও বার্তায় নেইমার দাবি করেন, তরুণ ফুটবলারদের উদ্দেশ্য করে কোনো অপমানজনক মন্তব্য তিনি করেননি। বরং পুরো দলকে আরও ভালো পারফরম্যান্সের জন্য তাগিদ দিয়েছেন। তার ভাষায়, কারও প্রতি অসম্মান দেখানো আমার উদ্দেশ্য ছিল না, দলের কাছ থেকে আরও বেশি চাওয়াটাই স্বাভাবিক।

এদিকে গ্লোবো স্পোর্ত আরও জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সান্তোসের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণে ট্রেনিং সেন্টারে গিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, মাঠে ও মাঠের বাইরে নেইমারের আচরণ নিয়ে দলের কিছু খেলোয়াড় অস্বস্তিতে রয়েছেন। তাদের অভিযোগ, ভুল করলে তিনি অনেক সময় প্রকাশ্যেই সমালোচনা করেন, যা তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলছে।

এর আগে চলতি বছরের শুরুতে সতীর্থ রবিনসন জুনিয়রের সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনার কথাও নতুন করে আলোচনায় এসেছে। অনুশীলনে ড্রিবল করে তাকে কাটিয়ে যাওয়ার সময় উত্তেজনার বশে নেইমার তাকে চড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে ক্লাবের হস্তক্ষেপের পর রবিনসনের কাছে ক্ষমা চেয়েছিলেন এই তারকা ফুটবলার।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও যুগ্ম সচিব ডা. সাবিনা ইয়াসমিনকে বাধ্যতামূলক অবসরে 

সতীর্থদের অপমান ও অনুশীলনে অনুপস্থিতি নিয়ে নতুন বিতর্কে নেইমার

প্রকাশিত হয়েছে: ০১:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬