লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হস্তক্ষেপে লাল কার্ড মওকুফ: ফিফার বিরুদ্ধে লড়বে নরওয়ে

বিশ্বকাপে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই ইস্যুতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি লিস ক্লাভেনেস যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে, যেখানে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী বেলজিয়ামের বিপক্ষে পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগেই আকস্মিকভাবে বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করে দেয় ফিফা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি ফোন করার পরেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিস ক্লাভেনেস জানান, ফেডারেশনের বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং নৈতিকতার দিক বিবেচনা করে ফিফার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, 'ফুটবলের মৌলিক নিয়ম এভাবে ভাঙলে পুরো খেলাটাই ঝুঁকির মুখে পড়ে। রাষ্ট্রপ্রধান বা বাইরের কোনো প্রভাবশালীর কথায় যখন এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তা অত্যন্ত বিপজ্জনক নজির তৈরি করে।'

ক্লাভেনেস আরও অভিযোগ করেন, ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান অন্য সদস্যদের সঙ্গে কোনো আলোচনা না করেই এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা একটি স্পষ্ট ভুল পদক্ষেপ ছিল। এদিকে, ফিফার এই বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা নিয়ে বালোগান বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামলেও লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়।

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে ট্রাম্পের কঠোর বার্তা: ইরান ও ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপের সাফাই

ট্রাম্পের হস্তক্ষেপে লাল কার্ড মওকুফ: ফিফার বিরুদ্ধে লড়বে নরওয়ে

প্রকাশিত হয়েছে: ০৩:১৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬