লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারী হাসানের

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৯। রাজধানীর তুরাগ থানা এলাকার নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান (৪৮) নামের এক পথচারী প্রাণ হারিয়েছেন। বুধবার রাত এগারোটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসানের পরিচয় নিশ্চিত করেছেন তার রুমমেট মো. কবির হোসেন। তিনি জানান, হাসান একটি লেভেল কারখানায় চাকরি করতেন। ঘটনার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় তুরাগের নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। কবির হোসেন আরও জানান, নিহত হাসান পিরোজপুর সদর জেলার আব্দুস সুবহানের ছেলে এবং তুরাগের নলভোগ এলাকায় বসবাস করতেন। তিনি এক সন্তানের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কোরআনের মর্যাদা ও মুজিজা: যা কেয়ামত পর্যন্ত অটুট থাকবে

তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারী হাসানের

প্রকাশিত হয়েছে: ০৪:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬