লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে পুলিশ

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সিরামিক রোডে সরকারি কলেজের পাশে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পল্লবী থানার পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে বাসটি পার্কিং করা ছিল। পরিস্থান পরিবহনের এই বাসটিতে কীভাবে আগুন লাগল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।

বাসটির মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকালে তার সাবেক এক চালক তাকে ফোন করে বাসটিতে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটি পুড়ে যেতে দেখেন। আশপাশের এক চায়ের দোকানের কর্মীও বাস থেকে ধোঁয়া বের হতে দেখেছেন বলে জানিয়েছেন। বাসটির মালিক আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

উল্লেখ্য, এর আগে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর মিরপুরের দুটি স্থানে, বাড্ডা ও মাতুয়াইলে বাসে এবং দক্ষিণ কেরানীগঞ্জে একটি পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে ময়মনসিংহ ও রাজবাড়ীতেও দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগে। এছাড়া শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজারসংলগ্ন সড়ক, সচিবালয় মেট্রো স্টেশনের নিচের সড়ক ও কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর আগের দিন শুক্রবারও রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও বহুমাত্রিক হবে: ড. মঈন খান

পল্লবীতে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে পুলিশ

প্রকাশিত হয়েছে: ১০:০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬