লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীবরদীতে ৪ হাজার ৬০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২৬–২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় এই কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন দুলাল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী। এছাড়া পৌর বিএনপির সদস্যসচিব সোহানুর রহমান সোহান, কৃষক দলের সভাপতি আবু হারিছ বাচ্চু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা উল্লেখ করেন, সরকারি এই সহায়তা কৃষকদের সরিষা চাষে আগ্রহী করে তুলবে। এর মাধ্যমে একদিকে যেমন কৃষকের উৎপাদন খরচ হ্রাস পাবে, অন্যদিকে দেশে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে। আলোচনা শেষে উপস্থিত কৃষক ও কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

শ্রীবরদীতে ৪ হাজার ৬০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

শ্রীবরদীতে ৪ হাজার ৬০০ কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ

প্রকাশিত হয়েছে: ১২:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬