লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে এলজিইডি প্রকল্পে হাজার কোটি টাকা লুটের অভিযোগ আইনমন্ত্রীর

পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আইনমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। তিনি পিরোজপুরের এলজিইডি প্রকল্পের উদাহরণ টেনে বলেন, সাড়ে তিন হাজার কোটি টাকার ওই প্রকল্পটি কাগজে-কলমে বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে কোনো কাজই হয়নি। সেখানে এক কেজি রড বা ১০০ টাকার সিমেন্টও ব্যবহার না করেই পুরো অর্থ লুটপাট করা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী আরও উল্লেখ করেন যে, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই হিসাবে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে। তিনি অভিযোগ করেন, উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এবং সেই অর্থে বিশ্বের বিভিন্ন দেশে সম্পত্তি কেনা ও ব্যাংকে বিনিয়োগ করা হয়েছে, যার সুফল দেশের সাধারণ মানুষ পায়নি।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

পিরোজপুরে এলজিইডি প্রকল্পে হাজার কোটি টাকা লুটের অভিযোগ আইনমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬