লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে জাতীয় কারিকুলামে অন্তর্ভুক্তির ঘোষণা

সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ সমৃদ্ধির মূল ভিত্তি। খেলাধুলাকে কেবল শরীরচর্চা বা বিনোদন নয়, বরং একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় শিক্ষা কারিকুলামে তা অন্তর্ভুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (২৭ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা তুলে ধরে তিনি জানান, মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধির মাধ্যম হিসেবে ক্রীড়াকে দেখছে সরকার। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সূচনা হয়। আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এই আয়োজনের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও পরিচর্যার একটি স্থায়ী জাতীয় কাঠামো গড়ে উঠছে। এই খুদে ক্রীড়াবিদরাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজের পতাকা বহন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা এবং বিকেএসপিতে ভর্তিতে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরে নতুন করে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে, যার ফলে ইভেন্টের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়াবে। এছাড়া অধিকসংখ্যক শিশু-কিশোরদের অংশগ্রহণের সুযোগ দিতে বয়সসীমা ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে। পোস্টের শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের সঙ্গে সম্পৃক্ত সব খুদে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানান এবং সমাপনী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে জাতীয় কারিকুলামে অন্তর্ভুক্তির ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৪:১৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬