লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপস্থিতি ও অসদাচরণের দায়ে ৪ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

দীর্ঘদিন কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ এবং পলায়নের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় চার পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে গত ৯ জুলাই বৃহস্পতিবার এ সংক্রান্ত চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— ডিএমপির সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, র‍্যাব-১৪-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকমের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মিশু বিশ্বাস আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার নাম করে ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে আর কর্মস্থলে যোগ দেননি। জুয়েল চাকমা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার কথা থাকলেও দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। এছাড়া, আফজালুন নেছা তার মৌলিক প্রশিক্ষণে যোগ না দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন এবং মাহমুদুল হাসান ওমরাহ পালনের ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত এই চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত পর্যালোচনা করে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাদের চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

অনুপস্থিতি ও অসদাচরণের দায়ে ৪ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

প্রকাশিত হয়েছে: ১২:০১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬