লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থতায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত সমস্যার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টা ১ মিনিটে তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

নিজের পদত্যাগপত্রে সাহাবুদ্দিন তার শারীরিক অসুস্থতার বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। এছাড়া সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক রোগ ধরা পড়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান।

পদত্যাগপত্রে সাহাবুদ্দিন উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকার পতনের পর সৃষ্ট সাংবিধানিক সংকট নিরসনে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিয়েছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। তবে বর্তমান শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনে তার পক্ষে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা অসম্ভব হয়ে পড়েছে। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে ওড়নায় ঝুলিয়ে হত্যার ভিডিও শ্বশুর-শাশুড়িকে দেখালেন পাষণ্ড স্বামী

গুরুতর অসুস্থতায় রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন

প্রকাশিত হয়েছে: ১২:১৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬