লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের অনার্স পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীদের শিক্ষার প্রসারে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যায় পর্যন্ত তাদের পড়াশোনার সব খরচ সরকার বহন করবে। এছাড়া যে সব নারী শিক্ষার্থী ভালো ফলাফল করবে, তাদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করা হবে।

নারীদের এগিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তোমাদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যাতে ভবিষ্যতে তোমরা দেশের হাল ধরতে পারো। শিক্ষার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করার বিষয়েও সরকার কাজ করছে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী, পরিবারের প্রধান নারী সদস্যদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি জানান, গ্রামগঞ্জের হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ের গরিব শিশুদের বছরে একবার স্কুল ড্রেস দেওয়া হবে। এছাড়া প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি এই সহায়তাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডের গ্রিন শিপইয়ার্ডে তকমার আড়ালে বাড়ছে মৃত্যুর মিছিল

নারীদের অনার্স পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ১০:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬