লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সোমবার (১৩ জুলাই) বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় সাগরদী খালের পাড়ে একটি নারিকেল গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি শুরুর আগে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কদিন আগেই আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। মুক্তিযুদ্ধের সময় যেমন সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছিল, তেমনি এখন দেশের জন্য ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমরা যদি সবাই মিলে ভালো কাজ করি, তবেই সকলে উপকৃত হব।

পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এটি কেবল সরকার বা সিটি কর্পোরেশনের একক দায়িত্ব নয়। আমাদের ঘরবাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ এবং হাসপাতালের আশেপাশের পরিবেশ পরিষ্কার ও সুন্দর রাখা প্রত্যেকেরই দায়িত্ব। তিনি বিশেষ করে সাগরদী খালের যত্ন নেওয়ার ওপর জোর দিয়ে বলেন, খালের দুই পাড়ে বসবাসকারী মানুষদের সচেতন হতে হবে। অনেক সময় পার্কে আসা মানুষরা প্লাস্টিকের বোতল, পলিথিন বা টিস্যু পেপার খালে ফেলে দেয়, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই খালের মধ্যে ময়লা না ফেলার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানান তিনি।

সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, খালের পাশে ময়লা ফেলার বিন স্থাপন করতে হবে এবং মাইকিং করে মানুষকে সচেতন করতে হবে। এছাড়া বাসা-বাড়ির সুয়ারেজ লাইনের সংযোগ সরাসরি খালে না দিয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি সিটি কর্পোরেশনকে পরামর্শ দেন। তিনি সতর্ক করে বলেন, নিজেদের পরিবেশ নিজেরা রক্ষা না করলে অন্য দেশের সুন্দর জায়গা নিয়ে আফসোস করে কোনো লাভ হবে না।

বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ খালের দুই পাড়ে গাছ রোপণ করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরে প্রধানমন্ত্রীর শেষ কর্মসূচি ছিল শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সাথে মতবিনিময়।

জনপ্রিয় সংবাদ

এডিস মশার লার্ভা পাওয়ায় ডিএনসিসির ২৮ মামলায় জরিমানা আদায়

দেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৪:০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬