লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সভায় তিনি ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, ডেঙ্গু মোকাবিলায় কেবল সরকারি সংস্থার ওপর নির্ভর না করে স্থানীয় পর্যায় থেকে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিতে বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের মাঠ পর্যায়ে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। প্রধানমন্ত্রীর মতে, এসব কার্যক্রমের প্রতিফলন বাস্তবে মাঠ পর্যায়ে থাকতে হবে।

সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর ওপর আলোকপাত করা হয়। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়টি গুরুত্ব পায়, যাতে আক্রান্ত রোগী থেকে মশার মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি হ্রাস পায়।

প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬