লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান

সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর বিভিন্ন ধারা পবিত্র কোরআন ও সুন্নাহর মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিলটির ওপর আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ প্রদত্ত চিরস্থায়ী বিধানের আলোকে উত্তরাধিকার বণ্টনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এ ক্ষেত্রে সূরা নিসার ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর আয়াত অত্যন্ত প্রাসঙ্গিক, যেখানে উত্তরাধিকার বণ্টনের মূলনীতি ও এর পরিণতি সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনি বিলটি বর্তমান অধিবেশনে পাস না করে শরিয়াহ আইন বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও সুপারিশ গ্রহণের প্রস্তাব দেন।

উইল বা হেবার ক্ষেত্রে মালিকানা ভোগের সুযোগ থাকা আবশ্যক উল্লেখ করে জামায়াত আমির বলেন, মৃত্যুর পর সম্পত্তি কার্যকর হওয়ার বিষয়টি হেবা নয়, বরং ওসিয়তের আওতায় পড়ে। ওসিয়তের ক্ষেত্রেও কোরআন ও হাদিসে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, যা প্রস্তাবিত আইনে যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে তিনি মনে করেন।

নিজের অবস্থান স্পষ্ট করে ডা. শফিকুর রহমান বলেন, তিনি কোনো ফকিহ বা মুফতি নন, বরং কোরআনের একজন সাধারণ ছাত্র হিসেবে এই মতামত তুলে ধরেছেন। তিনি সতর্ক করে বলেন, ঈমান-আকিদার সঙ্গে সম্পর্কিত এই আইনটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে সমাজে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এছাড়া প্রকৃত হকদাররা তাদের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন বলেও তিনি মন্তব্য করেন। তবে মানবিক দিক বিবেচনায় পিতা-মাতার অধিকারের বিষয়টিও গুরুত্ব পাওয়ার দাবি রাখেন বলে তিনি জানান।

বিলটি নিয়ে পর্যালোচনার জন্য ইসলামী ফাউন্ডেশনকে যুক্ত করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, ইসলামী ফাউন্ডেশন বিশিষ্ট আলেম ও স্কলারদের মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করে সংসদের সামনে উপস্থাপন করলে তা জাতির জন্য কল্যাণকর হবে। স্থায়ী কমিটি এই প্রক্রিয়ায় যুক্ত হলে সম্ভাব্য বিপর্যয় এবং আল্লাহর আইনের খেলাফ হওয়া থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ, কাল ঢাকায় বৈঠক

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে: ০৮:০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬