লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ জনের বিচার শুরু

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোববার (১২ জুলাই) এ আদেশ দেন। এই আদেশের মধ্য দিয়ে বহুল আলোচিত এই হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আদালতের এই আদেশের পর জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করা হয়েছে। তবে হাইকোর্ট থেকে জামিন নেওয়া তিন আসামির জামিন বহাল রয়েছে বলে জানা গেছে। মামলার শুনানির পর বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক জানান, আদালত দণ্ডবিধির ৩০২, ১৪৩ ও ৩৪ ধারায় ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। ঘটনার পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে এবং পরে সম্পূরক অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। তদন্তে উঠে এসেছে যে, ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করা হয়। মামলার কয়েকজন আসামি বর্তমানে কারাগারে থাকলেও কয়েকজন এখনো পলাতক রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ জনের বিচার শুরু

প্রকাশিত হয়েছে: ১০:০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬