লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রথযাত্রা ও উল্টো রথযাত্রা ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ এবং আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য ‘উল্টো রথযাত্রা’ ঘিরে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো পক্ষ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব ফোর্সেস কাজ করছে। বৃহস্পতিবার র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত সকল নির্দেশনা বাস্তবায়নে র‍্যাব কাজ শুরু করেছে। ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

নিরাপত্তা নিশ্চিতকল্পে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স বা ইনফরমার নিয়োগ করা হয়েছে। এছাড়া রথযাত্রা ও উল্টো রথযাত্রার রুটগুলোতে ডানে-বামে এবং সামনে-পিছনে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে আগে থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, প্রত্যাবর্তন কর্মসূচির রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা দল নিয়োগের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে হামলায় বিএনপি নেতার মৃত্যু

রথযাত্রা ও উল্টো রথযাত্রা ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত হয়েছে: ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬