লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নারীর গোসলের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২ যুবক কারাগারে

রংপুর মহানগরীর হারাগাছ থানা এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে অনৈতিক প্রস্তাব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে তাদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর সিটি করপোরেশনের মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) এবং একই এলাকার মজমুলের ছেলে মোকারেম ওরফে মোকা (২০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে এমদাদুল হকের বিরুদ্ধে হারাগাছ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে পুলিশ প্রথমে এমদাদুলকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এমদাদুল স্বীকার করেছেন যে তিনি প্রতিবেশী মোকারেমের কাছ থেকে ওই ভিডিওটি সংগ্রহ করেছিলেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মোকারেমকেও আটক করতে সক্ষম হয়।

রংপুর মেট্রোপলিটন আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের নির্দেশে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

রংপুরে নারীর গোসলের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২ যুবক কারাগারে

প্রকাশিত হয়েছে: ১২:৪৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬