লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে যুবদলের মশাল মিছিল: তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদে একটি মশাল মিছিল বের করেছে তারাবো পৌর যুবদল। বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে পৌর যুবদল এবং এর বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নেতৃত্বে মশাল মিছিলটি রূপসী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের তীব্র দমন-পীড়ন ও নানা প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে জনগণের অধিকার আদায়ের এই সংগ্রাম অব্যাহত ছিল।

সমাবেশে আফজাল কবির হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমান ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে যেকোনো ধরনের কটূক্তি বা অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে দলের নেতাকর্মীরা রাজপথে থেকে কঠোর প্রতিবাদ চালিয়ে যাবেন। এছাড়া বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তথা গণতন্ত্রের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো চক্রান্ত হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সুরের খেয়ায় হাজার বছর

রূপগঞ্জে যুবদলের মশাল মিছিল: তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ

প্রকাশিত হয়েছে: ০৫:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬