লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ও-লেভেলে অসাধারণ ফলাফল: ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পেলেন সাবিহা

ও-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ 'হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড' অর্জন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর কন্যা সাবিহা বিনতে সালাহউদ্দিন। মেয়ের এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন বাবা সুলতান সালাহউদ্দিন টুকু এমপি।

গত শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের এই সম্মাননা প্রদান করা হয়। দ্য ডেইলি স্টার এবং প্রাইম ব্যাংক যৌথভাবে ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল 'স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো' বা 'আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় অন্যদের মধ্যে প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান এবং বাংলাদেশে আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও-লেভেলের এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন ও বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং এ-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

ও-লেভেলে অসাধারণ ফলাফল: ‘হাইয়েস্ট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পেলেন সাবিহা

প্রকাশিত হয়েছে: ১০:২৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬