লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়াদ ফুরালেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে পড়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং এর মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। সৌদিতে পৌঁছানোর পর ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তাদের প্রবেশের প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, অভিবাসন প্রক্রিয়া সহজ করা ও ভিসার বৈধতা দ্রুত যাচাই করতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে উন্মুক্ত ইমেইল সেবা চালু করা হয়েছে এবং এটি নিয়ে প্রচারণা জোরদার করা হচ্ছে।

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার ও এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্য পূরণ করা সম্ভব। তবে বিদেশগামী কর্মীদের অভিবাসন খরচ কমানোর বিষয়ে বিশেষ নজর দিতে হবে। তিন লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ থাকলে কর্মীদের কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই ঠিক নয়। অভিবাসনের খরচ তুলতে গিয়ে যেন কর্মীদের জীবনের মূল্যবান সময় শেষ না হয়ে যায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি এজেন্সিগুলোকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও বৈধ উপায়ে ব্যবসা করার তাগিদ দেন। একই সঙ্গে গন্তব্য দেশের আইন মেনে চলতে কর্মীদের মধ্যে সচেতনতা বাড়াতে এজেন্সিগুলোকেও প্রচারণায় নামতে বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। প্রতিমন্ত্রী আগামী রমজানে সৌদি আরবে কারাবন্দি থাকা বাংলাদেশি কর্মীদের বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি দুই দেশের মধ্যকার যেকোনো দ্বিপক্ষীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করে তিনিও অভিবাসন ব্যয় কমানোর তাগিদ দেন।

সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে তাদের নিজস্ব নাগরিকদের পর সবচেয়ে বেশি বসবাস করেন বাংলাদেশি কর্মীরা। দুই দেশের বর্তমান চমৎকার সম্পর্ক ভবিষ্যতে শ্রম খাতের সহযোগিতা আরও জোরদার ও বিস্তৃত করতে ভূমিকা রাখবে।

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সভায় এজেন্সি প্রতিনিধিরা তাকামুল পরীক্ষা প্রক্রিয়া সহজ করা, ফি কমানো, বিএমইটির জনশক্তি সংক্রান্ত জটিলতা নিরসন এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও কার্যকর করার দাবি তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

হামের টিকা অকার্যকর: ২৭ শতাংশ শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি

মেয়াদ ফুরালেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৩:১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬