লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ৪ তলা ভবন ঘিরে রেখেছে পুলিশ, ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের সন্দেহে একটি চারতলা ভবন ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর সিটিটিসি সদস্যরা ওই বাড়িটির সামনে অবস্থান নেন এবং পুরো ভবনটি কর্ডন করে ফেলেন। নিরাপত্তার স্বার্থে এ সময় গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চলাকালীন বাড়িটি থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো আসলে কী ধরনের বিস্ফোরক, তা পরীক্ষা-নিরীক্ষা ও নিশ্চিত করার জন্য ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, শ্যামপুর এলাকার ওই বাড়িটিতে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতেই ভবনটি ঘিরে রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তীব্র গরমে রেকর্ড লোডশেডিং, বিদ্যুৎহীন জেলা-উপজেলায় চরম ভোগান্তি

সাভারে ৪ তলা ভবন ঘিরে রেখেছে পুলিশ, ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৬:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬