লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে সার্জিও গোর সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। তার নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা। এছাড়া সফরের অংশ হিসেবে মার্কিন এই বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এর আগে বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সার্জিও গোরের এই সফর প্রসঙ্গে বলেন, বাংলাদেশে এটি তার প্রথম সফর। এই সফরের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সার্জিও গোরের এই সফর ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

প্রকাশিত হয়েছে: ০৫:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬