লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল মাজারের দানবাক্স থেকে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) ৩৪ দিন পর এই অর্থ প্রকাশ্যে গণনা করা হয়। বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি মাজার থেকে ২ ভরি ১ রতি স্বর্ণ, ২৩টি রৌপ্য মুদ্রা এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

মাজারের দানবাক্স ও ডেগের সিলগালা খোলার কার্যক্রম শুরু হয় শনিবার সকাল ১০টার দিকে। তিনটি বড় দানবাক্স ও তিনটি ডেগ খোলার পর সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী প্রকাশ্যে টাকা গণনার কাজ শুরু করেন। এ সময় মাজারের মুতাওয়াল্লি, প্রশাসনের প্রতিনিধি এবং উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী বিকেলে গণনার ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, উদ্ধারকৃত এই অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে ৩১ পাউন্ড ১১ পয়সা, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি ও আধা পয়সা, ৭০ সৌদি রিয়াল, ৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ৬৪ দিরহাম ২২ সেন, ২০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১১ কাতারি রিয়াল ৫০ পয়সা, ১০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, ১০ সিঙ্গাপুর ডলার, ৮০ ইরানি টাকা, ১ মালদ্বীপের রুপি, ১ কানাডিয়ান ডলার এবং কুয়েতি মুদ্রা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার মাজারের দানবাক্স ও ডেগের অর্থ প্রকাশ্যে গণনা করা হয়েছিল। সর্বশেষ গণনার ৩৪ দিন পর পুনরায় দানবাক্সগুলো খোলা হলো।

জনপ্রিয় সংবাদ

তাইওয়ানে সামরিক আগ্রাসন কি শি জিনপিংয়ের ক্ষমতার অবসান ঘটাবে?

শাহজালাল মাজারের দানবাক্স থেকে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬