লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদল জরুরি: শামা ওবায়েদ

নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক ও পলিসিগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন যে, এই ধরনের কাঠামোগত পরিবর্তন ছাড়া নেতৃত্বের স্থানে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে আয়োজিত 'তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার' শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশে দীর্ঘসময় ধরে নারী প্রধানমন্ত্রী দায়িত্বে থাকলেও সামগ্রিকভাবে নারীর ক্ষমতায়ন হয়নি। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীর নেতৃত্বের হার প্রায় শূন্যের কোঠায় উল্লেখ করে তিনি বলেন, এসব তৃণমূল পর্যায়ে নারীদের মনোনয়ন দেওয়া হলে তারা পরবর্তীতে পার্লামেন্টে আসার সুযোগ পেতেন।

শামা ওবায়েদ আরও বলেন, সাধারণত একটি আসনে তিনজন প্রার্থী থাকলে সেখানে একজন নারী থাকলেও তাকে সেভাবে প্রচার বা প্রমোট করা হয় না। তিনি পদে পদে বিদ্যমান এসব বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

নারীদের নেতৃত্বে আনতে রাজনৈতিক দলগুলোর নীতি বদল জরুরি: শামা ওবায়েদ

প্রকাশিত হয়েছে: ০৯:০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬