লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

রাজধানীর মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনি গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাদিরাবাদ হাউজিংয়ের মূল সড়কে এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার সময় এসআই ওসমান গনি তার স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলার পরপরই আহত পুলিশ কর্মকর্তা হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।

আহত অবস্থায় ওসমান গনিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার পিঠে অন্তত ৪৩টি সেলাই দিয়েছেন এবং পুরো পিঠ জুড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।

ঘটনাটি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে পুলিশ জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

রাজধানীতে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

প্রকাশিত হয়েছে: ১০:৩০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬