লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা বসন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন (৩৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফরিদনগর এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের গেদু মণ্ডলের ছেলে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এর আগে, গতকাল বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে আজ সকালে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চুরি বা ছিনতাইকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

সিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, ছিনতাইয়ের সন্দেহ

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬