লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জয়ের যোগ্য ছিল স্পেন, স্বীকার করলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব বিনয়ের সঙ্গে স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলটিতে শিরোপা হাতছাড়া হওয়ার পর স্কালোনি জানান, এই বিশ্বকাপ জয়ের প্রকৃত দাবিদার ছিল স্পেনই। ফাইনাল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাস্তবতা হলো তারা আমাদের চেয়ে ভালো দল ছিল এবং বিশ্বকাপ জয়ের যোগ্য ছিল স্পেন।

তবে হারের গ্লানি থাকলেও নিজের দলের খেলোয়াড়দের নিয়ে গর্ব প্রকাশ করেছেন ৪৮ বছর বয়সী এই কোচ। স্কালোনি বলেন, এই টুর্নামেন্টে আমার খেলোয়াড়রা তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। এত দূর পর্যন্ত পৌঁছাতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তার সঠিক মূল্যায়ন হওয়া প্রয়োজন। ফাইনাল হারলেও এই দল যা অর্জন করেছে, তা ছোট করে দেখার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে কথা বলার সময় এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন কোচ। ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জয়ের সময় যেমন মর্যাদা বজায় রাখা জরুরি, পরাজয়ের সময়ও সেই মর্যাদা ধরে রাখতে হয়। আমরা হার মেনে নিয়েছি, তবে ফাইনালে ওঠার লড়াইটা ভুলে যাওয়ার মতো নয়।

পুরো বিশ্বকাপজুড়ে সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে স্কালোনি বলেন, দেশের মানুষ, খেলোয়াড় এবং পুরো জাতির প্রতি আমি কৃতজ্ঞ। আমরা আমাদের সবকিছু দিয়ে লড়েছি এবং এই দল দেশের জন্য সবসময়ই গর্বের। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আর্জেন্টিনাকে আবারও ঘুরে দাঁড়াতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের শেষ দিকে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দেন স্কালোনি। ডিসেম্বর পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে তখন সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, আমি আমার চুক্তির মেয়াদ পূরণ করব। এরপর ভবিষ্যৎ নিয়ে ভাবব। এত বড় সাফল্যের পর আবার সেই উচ্চতায় পৌঁছানো সম্ভব কি না, সেটিও একটি বড় বিবেচনার বিষয়। কথা শেষ করার সময় আবেগ ধরে রাখতে হিমশিম খেতে দেখা যায় আর্জেন্টিনার এই সফল কোচকে।

জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা ক্ষতিকর?

বিশ্বকাপ জয়ের যোগ্য ছিল স্পেন, স্বীকার করলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

প্রকাশিত হয়েছে: ১২:৪৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬