লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স

ফাইনালের আগে যেন আরেক ফাইনাল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।

গত কয়েক বছরে এটি দুই দলের তৃতীয় গুরুত্বপূর্ণ সেমিফাইনাল লড়াই। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তাই টানা দুই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে আছে ‘লে ব্লু’রা। অন্যদিকে, টুর্নামেন্টের শুরু থেকেই দিদিয়ের দেশমের দল দারুণ ছন্দে রয়েছে। নকআউট পর্বে প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ফ্রান্স।

স্পেন এবারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচ জিতলেও এখনো নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করলেও আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী ধারালো ছিল না। এটিই তাদের জন্য বড় পরীক্ষা। ফ্রান্সের মূল শক্তি তাদের বিধ্বংসী আক্রমণভাগ, যেখানে কিলিয়ান এমবাপে, মাইকেল অলিজে ও উসমান দেম্বেলে দুর্দান্ত ফর্মে আছেন। অন্যদিকে স্পেনের গোল করার দায়িত্ব থাকবে লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালদের ওপর। কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইয়ামাল তার সেরাটা উপহার দেবেন।

ফুটবল বিশ্লেষকদের মতে, এটি দুই দলের জন্যই টুর্নামেন্টের সবচেয়ে কঠিন পরীক্ষা। সাম্প্রতিক দেখায় স্পেন এগিয়ে থাকলেও এবার অনেকেই ফ্রান্সকে এগিয়ে রাখছেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত জয় কার হাতে ওঠে।

স্পেন: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

ফ্রান্স: মাইক মেইনিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে এবং কিলিয়ান এমবাপে।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে রেকর্ড ২৫.৬৫% প্রবৃদ্ধি

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬