লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের খেলার সূচি: জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ওয়ানডের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ

ক্রিকেটপ্রেমীদের জন্য আজ থাকছে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস এবং ফ্যানকোড অ্যাপে। এছাড়া সিপিএল ২০২৬-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও গায়ানা। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এবং স্টার স্পোর্টস ও ফ্যানকোডে সম্প্রচারিত হবে।

ফুটবল ভক্তদের জন্য আজ থাকছে ইউরোপীয় ক্লাব ফুটবলের জমজমাট সব লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ১টায় ব্রেন্টফোর্ড মুখোমুখি হবে চেলসির, যা সরাসরি দেখা যাবে ফ্যানকোডে। একই সময়ে লা লিগায় এসপানিওল খেলবে এলচের বিপক্ষে, এই ম্যাচটিও ফ্যানকোডে সম্প্রচারিত হবে।

ইতালিয়ান সিরি’আ লিগে রাত ১২টা ৪৫ মিনিটে মনজা ও সাসুলো একে অপরের মুখোমুখি হবে, যা ইউনাইটেড স্পোর্টস ১ এবং জি৫-এ দেখা যাবে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিনের ম্যাচটি শুরু হবে রাত ১২টা ৩০ মিনিটে, যা জি৫ অ্যাপে দেখা যাবে। এছাড়া ফরাসি লিগ ওয়ানে মোনাকো ও লেন্সের মধ্যকার ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে ওয়ানফুটবলে সরাসরি সম্প্রচারিত হবে।

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আজকের খেলার সূচি: জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ওয়ানডের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ

প্রকাশিত হয়েছে: ০১:০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬