লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাত ৯টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করল বিএনপি

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬