লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ মোট ২৭ জন বনদস্যু বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানার অন্তর্গত সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে তারা এই আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের সময় দস্যুরা তাদের কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ কোস্ট গার্ডের জিম্মায় জমা দেন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আত্মসমর্পণকারী এসব দস্যুরা খুলনার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা, বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা এবং পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের জমা দেওয়া অস্ত্রের তালিকায় রয়েছে ৩টি বিদেশি বন্দুক, ১টি এইট শুটার, ১টি ফোর শুটার, ৫টি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান ও ২টি চায়না পাইপগান। এছাড়া ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজও জমা দেওয়া হয়েছে।

সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বনদস্যু নির্মূলে কোস্ট গার্ড নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি অভিযান চালানো হয়। এসব অভিযানে এ পর্যন্ত ৪৫ জন বনদস্যুকে আটক করা হয়েছে এবং দস্যুদের কবল থেকে ৪২ জন জেলে ও বনজীবীকে জীবিত উদ্ধার করে চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জুলাইয়ের ২৭ দিনে আড়াই বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

সুন্দরবনে অস্ত্রসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

প্রকাশিত হয়েছে: ০৯:০০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬