লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বালু ব্যবসার দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

ময়মনসিংহে বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে সুরুজ্জামান (৩২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত সুরুজ্জামান মহানগরীর ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। তিনি স্থানীয় মধ্যবাড়েরা এলাকার বাসিন্দা মৃত আবু বক্কর সিদ্দিক ব্যাপারীর ছেলে। পেশায় তিনি ফিশারি ও বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক ছিলেন। তার বড় ছেলে আদিব মাহমুদ (১৩) ও চার বছর বয়সী মেয়ে আদিবা রয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বারেড়া এলাকায় মুজিব মার্কেটের ভুট্ট’র কাপড়ের দোকানের সামনে। নিহতের বড় ভাই ও মহানগরীর ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুমান কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের একটি সন্ত্রাসী চক্র আগে এলাকায় বালু ব্যবসা করতো। তাদের এখন বালু ব্যবসা করতে না দেওয়ার কারণেই তার ভাইকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে। ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে অতীতেও খুনের মামলাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সুরুজ্জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানসহ মোটরসাইকেলযোগে যাওয়ার সময় ঘটনাস্থলে মোটরসাইকেলের গতি কমালে স্থানীয় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা সুরুজ্জামানের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কার্যক্রম অব্যাহত রেখেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

সাভার ও আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল

ময়মনসিংহে বালু ব্যবসার দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬