লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

ভ্যানকুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াইয়ে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারের মাধ্যমে।

টাইব্রেকারে কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল কুচো হার্নান্দেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত রুবেন ভার্গাসের সফল শটে সুইজারল্যান্ডের জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে উঠল সুইজারল্যান্ড। পাশাপাশি একটি বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্বে একাধিক ম্যাচ জয়ের নতুন কীর্তিও গড়েছে দলটি।

অতিরিক্ত সময়ে কলম্বিয়া গোল পাওয়ার বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। জন লুকুমি হেড থেকে বল ক্রসবারে মারেন। গ্রানিত ঝাকার ভুলে বল পেয়ে গোলরক্ষককে একা পেয়েও জামিন্তন কাম্পাস বল উড়িয়ে মারেন। চোটের কারণে এই ম্যাচে সুইজারল্যান্ডের উদীয়মান তারকা জোহান মানজাম্বি খেলতে পারেননি। অনুশীলনের সময় চোট পাওয়া ২০ বছর বয়সী এই মিডফিল্ডার চলতি বিশ্বকাপে তিন গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেছিলেন।

২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় কলম্বিয়ার। এর আগে ২০১৪ সালে ব্রাজিলের কাছে এবং ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল কলম্বিয়া। কাতার বিশ্বকাপে তারা জায়গা করে নিতে পারেনি।

এদিকে, মঙ্গলবার আরেক ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী শনিবার যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ড ও আর্জেন্টিনা মুখোমুখি হবে।

জনপ্রিয় সংবাদ

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৪ অভিবাসীর মৃত্যু

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

প্রকাশিত হয়েছে: ০১:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬