লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক তল্লাশিতে ভারতীয় মাদক উদ্ধার, আটক ২

সিলেটের দক্ষিণ সুরমায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ভারতীয় চোরাই মাদকসহ একটি ট্রাক জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯, সিপিএসসি, সিলেট সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি ট্রাকে করে মাদক সিলেট সদরের দিকে নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে ট্রাকটি থামানো হলে ভেতরে থাকা চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় দুজনকে আটক করা সম্ভব হলেও অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষভাবে লুকানো দুটি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ধরনের ভারতীয় মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার কচুয়া এলাকার মৃত আব্দুল নুরের ছেলে মো. রিপন আহমদ (৩১) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গাছগোড়া এলাকার মো. রাশেদের ছেলে মো. জাহিদ (২২)।

এসআরবি জানায়, আটককৃতরা পলাতক সহযোগীদের সহায়তায় সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সিলেটে ট্রাক তল্লাশিতে ভারতীয় মাদক উদ্ধার, আটক ২

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬