লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ টাইগার পেসার তাসকিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশে ফিরেছে। তবে টাইগার পেসার তাসকিন আহমেদ দলের সঙ্গে না ফিরে ছুটির সময় কাটাতে অস্ট্রেলিয়াতেই থেকে গেছেন। সেখানে তিনি তার পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন।

অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তাসকিন দেখা করেছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। বর্তমানে নিউ সাউথ ওয়েলসে কোচিংয়ের সঙ্গে যুক্ত হাথুরুসিংহের সঙ্গে তোলা একটি ছবি শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তাসকিন।

এর একদিন পর শনিবার তাসকিন আরও একটি ছবি পোস্ট করেন। এবারের ছবিতে তার সঙ্গে দেখা যায় বাংলাদেশের জনপ্রিয় সাবেক চিত্রনায়িকা শাবনূরকে। বর্তমানে শাবনূর তার পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। তাসকিন ও তার পরিবারকে নিজের ভাইয়ের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন এই চিত্রনায়িকা। শাবনূরের আতিথেয়তায় তাদের সন্ধ্যাটি বেশ আনন্দে কেটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তাসকিন।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

অস্ট্রেলিয়ায় শাবনূরের আতিথেয়তায় মুগ্ধ টাইগার পেসার তাসকিন

প্রকাশিত হয়েছে: ০১:০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬