লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের উপস্থিতি: নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের ফাইনালে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আয়োজনে আকাশপথে টহলের জন্য এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে এবং স্টেডিয়ামের ছাদে অবস্থান নেবেন সামরিক প্রশিক্ষিত স্নাইপাররা। এছাড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাজারো এফবিআই এজেন্ট।

যুক্তরাষ্ট্রে এই ফাইনাল ম্যাচটিকে ‘লেভেল-১ স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা শ্রেণিবিন্যাস। হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে এই আয়োজন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কিংবা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সমপর্যায়ের। তার মতে, এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন এবং নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তা করতে বহু ফেডারেল সংস্থাকে যুক্ত করা হয়েছে।

গত এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাকে একটি কঠিন সতর্কবার্তা হিসেবে বিবেচনা করে প্রেসিডেন্ট ৬২ কোটি ৫০ লাখ ডলারের ফেডারেল নিরাপত্তা অনুদানে অনুমোদন দিয়েছিলেন। এর আগে টেলিগ্রাফ স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফাইনাল ম্যাচেই প্রথমবারের মতো বিশ্বকাপে উপস্থিত হবেন এবং ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন।

কড়া নিরাপত্তার কারণে দর্শকদের ভোগান্তির আশঙ্কা থাকায় ম্যাচ শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস। এদিকে উত্তর আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, অস্থায়ী আকাশসীমা নিষেধাজ্ঞা ভেঙে একটি ছোট বেসামরিক বিমান প্রবেশ করলে এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে বাধা দেয়। এছাড়া এফবিআই জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়ামের নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করা শত শত ড্রোন জব্দ করা হয়েছে। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় স্পেন ও আর্জেন্টিনা ফাইনালে মুখোমুখি হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্পের উপস্থিতির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখা, সবচেয়ে নিরাপদ এবং সফল বিশ্বকাপের সমাপ্তি ঘটবে।

জুলিয়ানি বলেন, এ কারণেই প্রেসিডেন্ট ৬২ কোটি ৫০ লাখ ডলারের (প্রায় ৪৬ কোটি ৫০ লাখ পাউন্ড) ফেডারেল নিরাপত্তা অনুদানে অনুমোদন দিয়েছেন। সৌভাগ্যক্রমে টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শেষ ম্যাচটিও আমরা নিরাপদ রাখতে চাই।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, আহত নাসীরুদ্দীন ও সারজিস

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের উপস্থিতি: নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত হয়েছে: ০৭:০০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬